বিডি টেক নিউজ এর শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা
আসসালামু আলাইকুম,
bdtechnews.com-এ আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। বিডি টেক নিউজ এ ভিজিট করার জন্য আপনাকে জানাচ্ছি bdtechnews.com এর পক্ষ থেকে ধন্যবাদ।
BD Tech News কি?
BD Tech News (bdtechnews.com) হলো একটি তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রযুক্তি ও আইটি দুনিয়ার সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং প্রয়োজনীয় টিপস সহজ ভাষায় তুলে ধরা হয়। আমাদের লক্ষ্য-পাঠকদের কাছে দ্রুত, নির্ভুল এবং যাচাই করা তথ্য পৌঁছে দেয়া, যাতে প্রযুক্তি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়।
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। যদি আপনি এসব শর্তের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।
১.১ কপিরাইট নীতি (Copyright Policy)
- এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, নিবন্ধ, সংবাদ, বিশ্লেষণ, ডিজাইন, লোগো, গ্রাফিক্স, ছবি, ভিডিও, লেআউট এবং অন্যান্য ডিজিটাল উপাদান bdtechnews.com এর নিজস্ব সম্পত্তি।
- আমাদের কোনো পোস্ট বা পেজ সম্পূর্ণ বা আংশিকভাবে কপি করে অন্য ওয়েবসাইট, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- স্ক্রিনশট নিয়ে, সামান্য পরিবর্তন করে, বা ভাষা পরিবর্তন করে পুনঃপ্রকাশ করাও কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
- অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- সর্বোচ্চ ছোট অংশ ব্যবহার করা যেতে পারে, তবে শর্ত হলো:
- অবশ্যই bdtechnews.com এর DoFollow লিংক যুক্ত করতে হবে।
- স্পষ্টভাবে উৎস উল্লেখ করতে হবে।
- কনটেন্ট বিকৃত বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা যাবে না।
- অনুবাদ ও তথ্যসংগ্রহ সম্পর্কিত ঘোষণা: bdtechnews.com - এ প্রকাশিত কিছু কনটেন্ট বিভিন্ন বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ, গবেষণা, বিশ্লেষণ বা অনুবাদের ভিত্তিতে প্রস্তুত হতে পারে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনে করেন যে তাদের মৌলিক কনটেন্ট অনিচ্ছাকৃতভাবে ব্যবহৃত হয়েছে, তবে যথাযথ প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে আমরা যে ধরণের ব্যবস্থা গ্রহন করতে পারি:
- অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহার করলে তা সরাসরি কপিরাইট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
- প্রয়োজনে DMCA নোটিশ, কনটেন্ট অপসারণ অনুরোধ, সার্চ ইঞ্জিন রিপোর্ট এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
- কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১.২ গোপনীয়তা নীতি
- bdtechnews.com - এ আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন বা যোগাযোগ ফর্ম/মন্তব্যের মাধ্যমে নাম, ইমেইল, মোবাইল নম্বর বা অন্যান্য তথ্য প্রদান করেন, আমরা তা সংরক্ষণ করি এবং নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ১০০% নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
- আমরা আমাদের ওয়েবসাইটের কার্যকারিতা উন্নত করা, ব্যবহারকারীর অভিজ্ঞতা বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য Cookies ও তৃতীয় পক্ষের টুল (যেমন Google Analytics, Google AdSense) ব্যবহার করতে পারি। এসব সেবা আপনার ব্রাউজিং সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করতে পারে, যা তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।
- ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আমরা কোনো অবস্থাতেই বিক্রি, ভাড়া বা অবৈধভাবে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করি না। তবে আইনগত বাধ্যবাধকতা বা নিরাপত্তাজনিত প্রয়োজনে তথ্য প্রকাশ করতে হতে পারে।
- আমাদের ওয়েবসাইটে কিছু কনটেন্ট বা ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর একাউন্ট বা নিবন্ধন প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রদত্ত তথ্য সঠিক ও হালনাগাদ রাখার দায়িত্ব ব্যবহারকারীর।
- আমাদের সাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। বাহ্যিক সাইটের গোপনীয়তা নীতি ও কার্যক্রমের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেগুলোর জন্য আমরা দায়ী নই।
- bdtechnews.com এর সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। কিছু কিছু ক্ষেত্রে কনটেন্ট দেখার জন্য কিছু অথেনটিক কোড এর প্রয়োজন হতে পারে।
- আমরা যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তন হলে তা এই পেজে প্রকাশ করা হবে।
- Google ব্যবহারকারীর আগ্রহভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য Cookies ব্যবহার করতে পারে। আপনি চাইলে Google Ads Personalization বন্ধ করতে পারেন:
https://adssettings.google.com
Google Privacy Policy:
https://policies.google.com/privacy - bdtechnews.com ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য পরিচালিত নয়। আমরা সচেতনভাবে কোনো শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি কোনো অভিভাবক মনে করেন তাদের সন্তান তথ্য প্রদান করেছে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
- ব্যবহারকারীরা চাইলে তাদের প্রদত্ত তথ্য সম্পর্কে জানতে, সংশোধন করতে বা সম্পূর্ণভাবে মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
২. দায় সীমাবদ্ধতা (Disclaimer):
- bdtechnews.com-এ প্রকাশিত সকল তথ্য সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়।
- আমরা তথ্যের নির্ভুলতা বজায় রাখার চেষ্টা করি, তবে সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করি না।
- এই ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের দায় সম্পূর্ণ ব্যবহারকারীর।
৩. কমেন্ট পলিসি:
- bdtechnews.com-এ প্রকাশিত কোনো পোস্ট, আর্টিকেল বা পেজে মন্তব্য করার সময় অবশ্যই আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত মতামত প্রদান করতে হবে। অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর মন্তব্য অনুমোদিত হবে না।
- মন্তব্য করার সময় শালীন ও ভদ্র ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর বক্তব্য, বিদ্বেষমূলক মন্তব্য বা হুমকিমূলক ভাষা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- স্প্যাম, প্রচারণামূলক লিংক, অ্যাফিলিয়েট লিংক বা অন্য ওয়েবসাইট প্রচারের উদ্দেশ্যে করা মন্তব্য অনুমোদিত হবে না এবং প্রয়োজনে তা মুছে ফেলা হবে।
- ধর্ম, জাতি, লিঙ্গ, জাতীয়তা বা ব্যক্তিগত বিশ্বাসকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করা যাবে না। এ ধরনের মন্তব্য সরাসরি অপসারণ করে দেওয়া হবে।
- ভুয়া তথ্য, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে মন্তব্য সম্পাদনা বা মুছে ফেলার অধিকার bdtechnews.com সংরক্ষণ করে।
- কোনো অভিযোগ, ব্যক্তিগত সমস্যা বা বিস্তারিত জিজ্ঞাসার জন্য মন্তব্য সেকশন ব্যবহার না করে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।
- bdtechnews.com পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো মন্তব্য অনুমোদন, সম্পাদনা বা অপসারণ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
৪. আমাদের নীতিমালায় আপনার সম্মতি
- আপনি যখন bdtechnews.com ওয়েবসাইট ভিজিট করেন, কোনো কনটেন্ট পড়েন, মন্তব্য করেন বা আমাদের যেকোনো ফিচার ব্যবহার করেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে আমাদের প্রকাশিত শর্তাবলী, গোপনীয়তা নীতি, কপিরাইট নীতি ও অন্যান্য নীতিমালার সাথে সম্মতি প্রদান করছেন।
- যদি আপনি আমাদের কোনো নীতিমালা, শর্ত বা নিয়মের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটটি দেখা ও কনটেন্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
- bdtechnews.com - এ প্রকাশিত তথ্য, সেবা বা সুবিধা সময় অনুযায়ী পরিবর্তন, সংশোধন বা বাতিল করা হতে পারে। এসব পরিবর্তন কার্যকর হওয়ার পর ওয়েবসাইট ব্যবহার চালিয়ে গেলে তা নতুন নীতিমালার প্রতি আপনার সম্মতি হিসেবে বিবেচিত হবে।
- আমাদের নীতিমালা সম্পর্কিত কোনো প্রশ্ন, মতামত, অভিযোগ বা পরামর্শ থাকলে অনুগ্রহ করে সরাসরি যোগাযোগ পেজ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন।
- আমরা ব্যবহারকারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং যেকোনো সময় নীতিমালা আপডেট করার অধিকার সংরক্ষণ করি।
৫. আমাদের সাথে যোগাযোগ করুন:
Email: bdtechnewsdotcom@gmail.com
Website: https://bdtechnews.com